মাস্ক না পরায় বরখাস্ত

মাস্ক পরতে অস্বীকৃতি জানানোয় অস্ট্রিয়ায় তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। করোনা মহামারির শুরু থেকে মাস্ক পরার ওপর জোর দিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মাস্ক পরার প্রতি অনেকেরই অনীহা কাজ করছে। শনিবার দেশটির ক্রোনেন জেইতুং সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে, সুইজারল্যান্ডে মাস্ক না পরায় এক ক্রেতাকে মিগ্রোস সুপারমার্কেটে প্রবেশের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে অস্ট্রিয়া, সুইজারল্যান্ডসহ অনেক দেশেই নতুন করে করোনা সংক্রমণ বেড়ে গেছে। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ায় কঠোর বিধি-নিষেধের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।

ওই দুই দেশে দোকান-পাট, রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়েছে এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ক্রোনেন জেইতুং সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ফ্রেইসতাত, ভোয়েকলাব্রাক এবং ওয়েলস শহরে একজন করে মোট তিনজন শিক্ষক বরখাস্ত হয়েছেন।